SCMS SCMS

সংক্ষেপে বিদ্যালয় পরিচিতি

বাংলার উত্তর জনপদের একটি নাম নীলফামারী। বীর সংগ্রামী নুরলদীনের কৃষক বিদ্রোহ ও ফকির বিদ্রোহ খ্যাত জনপদ নীলফামারী। শুধু বিদ্রোহ আর সংগ্রামই নয় তিস্তা, চাড়াল কাটা, বুড়িখোড়া, বামনডাঙ্গা, যমুনেস্বীর পলি বিধৌত উর্বর এর মাটি। কালের স্রোতে হারিয়ে গেছে অনেক কিছুই আবার কিছু কিছু জিনিস পূর্বের তুলনায় খ্যাতি ছড়িয়ে চলেছে। তেমনি একটি নাম নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়। নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়টি নীলফামারী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। নীলফামারীর প্রধান শহর থেকে জলঢাকা অভিমূখী রাস্তায় বিদ্যালয়টির প্রধান ফটক অবস্থিত। বিদ্যালয়টির মোট আয়তন ১৩.২৩ একর। একটি পুরাতন লাল ভবন, দুটি নতুন একাডেমিক ভবন, একটি বিজ্ঞান ভবন, প্রধান শিক্ষকের বাসভবন, একটি মসজিদ, একটি তিনতলা বিশিষ্ট ছাত্রাবাস, প্রতিবন্ধী ছাত্রাবাস, একটি ছোট গার্ডশেড এবং গার্ডের দুইরুম বিশিষ্ট বাসভবন নিয়ে বিদ্যালয়ের অবকাঠামো অবস্থিত। বিদ্যালয়টিতে দুটি শিফট চালু রয়েছে। প্রভাতি শিফট সকাল ৭.০০ টায় শুরু হয়ে ১১.৪৫ পর্যন্ত চলে। প্রভাতি শাখা ও দিবা শাখার একাডেমির কার্যক্রম পরিচালনার জন্য দুজন সহকারী প্রধান শিক্ষক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।