SCMS SCMS

স্কুল ইতিহাস

বর্তমান নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়টি ১৮৮২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক ইংলিশ হাইস্কুল হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। তখন নীলফামারী মহকুমায় চাকুরীরত কর্মচারী, ব্যবসায়ী ও বিদ্যানুরাগী ব্যক্তিদের দ্বারা এটি উন্নতি লাভ করে। তৎকালীন জমিদার রেবতী মোহন চৌধুরী, তমিজউদ্দীন চৌধুরী ও রুস্তম আলী আহমেদ নীলফামারীতে শিক্ষার আলো ছড়ানোর জন্য ১৩.২৩ একর জমি দান করেন। যার উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। ১৯১৪ সালে তদানিন্তন স্কুল কমিটি বিদ্যালয়ের পুরাতন লাল ভবনটি নির্মাণ করেন। পরবর্তীতে ১৯৫২ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সরকার বিভিন্ন মেয়াদে সহায়তা করেছেন এবং ১৯৬৮ সালে বিদ্যালয়টিকে নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয় হিসাবে জাতীয়করণ করেন।